1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
পটুয়াখালীতে পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ৩ দিন পর লাশ উদ্ধার - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ।

পটুয়াখালীতে পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ৩ দিন পর লাশ উদ্ধার

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//  নৌপুলিশের স্পিডবোটের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিন দিন পরে রাসেল খানের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপের বাতির খাল পয়েন্ট থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

এর আগে নদীতে স্রোতের কারণে দীর্ঘসময় উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। রাসেল (৩৫) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।

জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাসেল ট্রলারযোগে প্রতিবেশী তিন বন্ধুর সঙ্গে ইলিশ মাছ কিনতে যান। এ সময় নৌপুলিশের স্পিডবোটের ধাওয়ায় তেঁতুলিয়া নদীর কচুয়া-ডালিমা পয়েন্টে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞার মধ্যে কম দামে ইলিশ মাছ কিনতে ট্রলারযোগে রাকিব, হাসান ও মাহবুব নামে তিন বন্ধুর সঙ্গে তেঁতুলিয়া নদীতে যান রাসেল। হঠাৎ নদীতে মা ইলিশ রক্ষাকারী নৌপুলিশের অভিযান পরিচালনাকারী টহল টিমের একটি স্পিডবোট ধাওয়া করলে দ্রুত ট্রলার চালিয়েও রক্ষা পায়নি। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে পুলিশ উদ্ধার অভিযান চালিয়েও সন্ধান পায়নি। নদীতে স্রোত বেশি ছিল। মা ইলিশ রক্ষাকারী স্পিডবোট দেখে ভয়ে নদীতে লাফিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host