1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
পটুয়াখালী সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মত বিনিময় সভা - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ।

পটুয়াখালী সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মত বিনিময় সভা

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯০ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি ; মনজুর মোর্শেদ তুহিন

জেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আরো কঠোরতার জন্য পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ সুপারের আহবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শুধুমাত্র জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে সকল আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরাও জেলার অপরাধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ সুপারকে অবহিত করেন। কিভাবে এসব অপরাধকে আরও নিয়ন্ত্রণ ও দমন করা সম্ভব এ নিয়ে পরামর্শ হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ তুহিন, মোশাররফ হোসেন সুজন, পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহরাব হোসেন, স্থানীয় দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, ধান কাটার মৌসুমে বিভিন্ন উপজেলার ভূমি দস্যুদের প্রতিহত করে সমস্যার সমাধান করা হবে। যানজট পূর্ণ স্থান শনাক্ত করে সেসব জায়গায় ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করা হবে। কিশোর-কিশোরীদের পিতা মাতাকে তাদের সন্তানদের প্রতি আরো খেয়াল রাখার পরামর্শ দেন যেন তারা তাদের অগোচরে সন্তানরা কোন অপরাধে পা না বাড়ায়। জেলায় যেকোনো অপরাধ নিয়ন্ত্রণ এবং দমনে পুলিশ সচেষ্ট রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host