1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আত্মরক্ষায় গুলিবর্ষণ - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বরিশাল সিটি’র নতুন প্রশাসক ” অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন” জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

বরিশালে ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আত্মরক্ষায় গুলিবর্ষণ

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের চরমোনাই-মেহেন্দীগঞ্জ সীমানার বাকরজা সংলগ্ন কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে সংঘবদ্ধ জেলেদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে এ ঘটনায় আত্মরক্ষার্থে অভিযান পরিচালনাকারী দল ২০ রাউন্ড গুলিবর্ষণ করে এর মধ্যে ১৮ রাউন্ড রাবার বুলেট এবং ২ রাউন্ড সীসা বুলেট ব্যবহার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। গুলিবর্ষণের আদেশ কার্যকর করেন সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযানিক দল বাকরজা এলাকায় একটি মাছ ধরার নৌকাকে জাল ফেলতে দেখে ধাওয়া করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে জাল জব্দের সময় ৭-৮টি নৌকায় প্রায় ৬০-৭০ জন সংঘবদ্ধ হয়ে টিমের উপর আক্রমণ চালায়।

দুর্বৃত্তরা ইট-পাটকেল ছোড়ে এবং বাঁশ দিয়ে আঘাত করে অভিযান পরিচালনাকারীদের আহত করে। এ সময় স্পিডবোট চালক মামুন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুলিবর্ষণের নির্দেশ দেন। গুলিবর্ষণে হামলাকারী ২-৩ জন আহত হন বলে জানা গেছে।

অভিযান শেষে এলাকা শান্ত হলেও নদীপথে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে বাধা প্রদানকারী বা আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host