1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
অপরাধ ও মাদক নির্মূলে বরিশালের প্রতিটা মানুষের আস্থা অর্জন করেছেন এসআই নাসিম - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

অপরাধ ও মাদক নির্মূলে বরিশালের প্রতিটা মানুষের আস্থা অর্জন করেছেন এসআই নাসিম

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৮২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেক্স ::

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেন এবং তার ফাঁড়ির সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। তারা নিশ্চিত করেছেন যে নির্বাচনের আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেবেন না।

এসআই নাসিম তার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি নির্দেশনা অনুযায়ী অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। কেডিসি এলাকা, লঞ্চঘাট, ভাটারখাল ও বরফ কল এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও অনৈতিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে।

তিনি নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান করেছে বা রাজনৈতিক মামলার আসামী হিসেবে জড়িত ছিল, আটক করেছেন। এই পদক্ষেপে এলাকায় রাজনৈতিক সহিংসতা কমানো এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

স্থানীয়রা জানান, এসআই নাসিম কেবল কঠোর পুলিশই নন, তিনি একজন মানবিক কর্মকর্তা। তিনি নিয়মিত টহল দেন, হঠাৎ অভিযান পরিচালনা করেন এবং এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে তাদের অভিযোগ শোনেন। লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী নিজাম উদ্দীন বলেন,“এত সুন্দর মন-মানসিকতার পুলিশ আগে আমরা পাইনি। অপরাধীদের কাছে তিনি আতঙ্কজনক, সাধারণ মানুষের কাছে প্রিয়। মনে হয় আমাদের পরিবারেরই একজন।”

স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিম হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী অপরাধ নিয়ন্ত্রণ, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং জনগণের মাঝে পুলিশ সেবা পৌঁছে দেওয়ার জন্য সর্বদা কাজ করছি। জননিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার।

এসআই নাসিম ইতিমধ্যেই পুলিশ কমিশনারের কাছ থেকে শ্রেষ্ঠ গ্রেপ্তারকারী অফিসার হিসেবে পুরস্কারও পেয়েছেন। অল্প দিনের মধ্যেই তিনি স্থানীয়দের কাছে প্রিয় ও প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host