1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বঙ্গোপসাগরে ট্রলারে এলোপাতাড়ি গুলি, পাথরঘাটার দুই জেলে গুলিবিদ্ধ - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

বঙ্গোপসাগরে ট্রলারে এলোপাতাড়ি গুলি, পাথরঘাটার দুই জেলে গুলিবিদ্ধ

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪১ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধিঃ

গভীর সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের এলোপাতাড়ি গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে বঙ্গোপসাগর-এর সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮)। তাঁদের বাড়ি পাথরঘাটা উপজেলা-র সদর পাথরঘাটা ইউনিয়নের বড় টেংরা ও বাদুরতলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানাধীন এফবি জাহিদ নামের ট্রলারে ১৪ জন জেলে মাছ ধরছিলেন। ভোরে জাল তোলার সময় একটি অজ্ঞাত ট্রলার দ্রুতগতিতে এসে কোনো সতর্কতা ছাড়াই গুলি ছোড়ে। আকস্মিক হামলায় জেলেরা দিগ্বিদিক ছুটতে থাকলে দুইজন গুলিবিদ্ধ হন। ট্রলারের একাধিক স্থানে গুলির চিহ্ন দেখা গেছে।
ট্রলারের মাঝি ফারুক মাঝি জানান, আমরা জাল তুলছিলাম। হঠাৎ একটি ট্রলার আমাদের লক্ষ্য করে গুলি চালায়। নুর আলমের পিঠে এবং শাহজাহানের বাম চোখের নিচে গুলি লাগে। পরিস্থিতি সামাল দিয়ে দ্রুত উপকূলের দিকে রওনা হই। গুলিবিদ্ধ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর রোববার দিনগত রাত ১১টার দিকে ট্রলারটি পটুয়াখালীর মহিপুর ঘাটে পৌঁছায়। পরে আহতদের দ্রুত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা-য় নেওয়া হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। কোন দস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড-এর পাথরঘাটা স্টেশনের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সাগরে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জেলেরা নিয়মিত টহল বৃদ্ধি ও দস্যু দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host