1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার। - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কাউনিয়া থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধু (২৬)-কে গ্রেফতার করেছে। একই সাথে আসামির দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিগত ১৫ মে ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০২:৩০ থেকে ০৩:০০ ঘটিকার মধ্যে কাউনিয়া থানাধীন বিসিসি ০৫ নং ওয়ার্ডস্থ পলাশপুর গুচ্ছগ্রাম এলাকায় জসিম সিকদার বাবু নামক এক মাছ ব্যবসায়ীকে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

সংবাদ প্রাপ্তির সাথে সাথেই কাউনিয়া থানা পুলিশ পলাশপুরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঐ দিন রাতেই মামলার ২নং আসামি সিয়াম ও ৩নং আসামি শহীদকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, মাদক ও পূর্ব শত্রুতার জেরে আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল উক্ত হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার পর থেকে মূল হত্যাকারী মোঃ হৃদয় সরদার (পিতা- মোঃ শওকত সরদার, মাতা- পাখি বেগম, সাং- মোহাম্মদপুর, বিসিসি ০৫নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল) সহ অন্যান্য আসামিরা গ্রেফতার এড়াতে নিজেদেরকে আত্মগোপনে রাখে।

বিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেফতারের জন্য একাধিক স্থানে অভিযান পরিচালনা করে।

তার ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ মে ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন টিয়াখালী আনছার উদ্দীন মল্লিক কলেজ এলাকা থেকে ১নং আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধুকে গ্রেফতার করা হয়।

নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত মধুর দেওয়া তথ্য মোতাবেক, ১৯ মে ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০০:৪৫ ঘটিকায় ৪নং আসামি সাজ্জাদ এর বসত ঘরের সামনের পরিত্যক্ত স্থান থেকে একটি পুরাতন নেভি ব্লু রঙের জিন্স প্যান্টে মোড়ানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ০১ (এক) টি রামদা ও ০২ (দুই) টি বগি দা উদ্ধার করা হয়।

উক্ত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host