1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
পুলিশের ধাওয়ায় ইলিশ নিয়ে নদীতে ঝাঁপ, ২৪ ঘণ্টা পরও যুবক নিখোঁজ - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ।

পুলিশের ধাওয়ায় ইলিশ নিয়ে নদীতে ঝাঁপ, ২৪ ঘণ্টা পরও যুবক নিখোঁজ

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ কিনে ফেরার পথে নৌপুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান। রোববার (১২ অক্টোবর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি।

এর আগে, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। নিখোঁজ রাসেল খান (৩৫) উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে। নৌপুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ মৌসুমে ইলিশ কিনে চারজন একটি নৌকায় করে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া ইউনিয়নমুখী আলোকি খালে প্রবেশের সময় নৌপুলিশের টহল দলকে দেখতে পেয়ে আতঙ্কে রাসেল নদীতে ঝাঁপ দেন।

এ সময় তার সঙ্গে থাকা দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান। পরে নৌপুলিশ মানবিক কারণে একজনকে মাছসহ পেলেও কাউকে আটক করেনি বলে জানিয়েছেন ফাঁড়ির কর্মকর্তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানির স্রোত ও গভীরতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এলাকাবাসী ঘটনাটি নিয়ে শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, ঘটনার পর থেকেই আমরা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। তিনি আরও বলেন, ডুবুরিদল সকাল থেকে নদীতে অনুসন্ধান চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host