1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশাল নগরীতে ইয়াবা ও নগদ টাকাসহ এক কিশোরী আটক - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ডোপ টেস্টে উজিরপুর থানার ৩ পুলিশ সদস্য শনাক্ত, জেলা পুলিশে তোলপাড় নারী আসন বাড়ানোর উদ্যোগ ঘিরে পার্লামেন্টে বিতর্ক বুলগেরিয়ার নির্বাচনে রাদেভের বিশাল বিজয় পশ্চিমাদের ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ ইরান: রাশিয়ার মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী

বরিশাল নগরীতে ইয়াবা ও নগদ টাকাসহ এক কিশোরী আটক

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে ইয়াবা ও নগদ টাকাসহ এক কিশোরী আটক।

নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকা থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতের নাম সুখি আক্তার (১৯)। সে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বাসিন্দা মো. এনামুল হকের মেয়ে। এ সময় তার বড় বোন সামী আক্তার (২৫) পালিয়ে যায়।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সেকেন্ড অফিসার এসআই হরষিৎ মণ্ডলের নেতৃত্বে এএসআই মো. শরিফ হোসেন, কনস্টেবল তামান্না আক্তার, তরিকুল ইসলাম ও মো. আলমগীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানতে পারে, পলাশপুর হাজী বাড়ির হাজী মো. সাইদুর রহমানের ভাড়াটিয়া সীমা আক্তারের বাসার সামনের কক্ষে দুই নারী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমা আক্তার পালিয়ে যায়, তবে সুখি আক্তারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৬শ টাকা জব্দ করা হয়।

এসআই হরষিৎ মণ্ডল জানান, “আটককৃত সুখি আক্তারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ও তার বোন সীমা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কাউনিয়া এলাকায় বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে,” বলেন এসআই হরষিৎ মণ্ডল।

তিনি আরও বলেন, “আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং পলাতক আসামি সীমা আক্তারকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host