1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের বহির্বিভাগে সেবা বন্ধ, দুর্ভোগে রোগীরা - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের বহির্বিভাগে সেবা বন্ধ, দুর্ভোগে রোগীরা

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::: পাঁচ দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। আজ বুধবার (১২ মার্চ) সকাল থেকে এই কর্মসূচি শুরু করেছেন তারা। এতে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত মানুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মানুষ এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। আজও একইভাবে সকাল ৮টা থেকে শুরু হয় আউট ডোরের টিকিট প্রদান। কিন্তু দুই-তিনশ টিকিট প্রদানের পর তা বন্ধ করে দেন হাসপাতালের কর্মীরা। পরে জানা যায়, ধর্মঘটে গেছেন চিকিৎসকরা। সকাল ১০টা পর্যন্ত রোগী দেখার পর কক্ষ ছেড়ে চলে যান চিকিৎসকরা। ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা পড়েন দুর্ভোগে।কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসক মর্তুজা আলম বলেন, ‘কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি দেশব‍্যাপী পালিত হচ্ছে। আমাদের এখানে দেরিতে খবর পৌঁছায় সকালে আউটডোরের রোগীদের টিকিট প্রদান শুরু হয়। যতগুলো টিকিট প্রদান করা হয়েছে, তাদের চিকিৎসা দেওয়ার পরই আমরা কাজ বন্ধ করেছি।’

চিকিৎসা নিতে আসা রোগী নগরীর আমানতগঞ্জ এলাকার তাসলিমা বেগম বলেন, ‘তাঁরা ধর্মঘটে যাবেন সেটা আগে বললেই পারতেন। হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়ায় আমরা বিপদে পড়েছি। সকাল থেকে এসে বসেছিলাম ডাক্তার দেখানোর আশায়। এখন না দেখিয়েই ফেরত যেতে হচ্ছে। একইভাবে আরও কয়েকশ রোগী ফেরত যান চিকিৎসা না পেয়ে।’

হাসপাতালের উপপরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, ধর্মঘট করা চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host