1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশাল সাংবাদিকতায় দলবদলের সার্কাস- আদর্শ ভাড়া, চামচামি স্থায়ী! - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে নেশার টাকা না পেয়ে বন্ধুদের নিয়ে ঘরে ভাঙচুর/ বরিশালে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার। সাকুরার বেপরোয়া গতিতে প্রাণ গেল শাহিনের: ‘আইন আছে প্রয়োগ নাই’ স্লোগানে উত্তাল সড়ক, ঘাতক চালকের শাস্তির দাবি ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী দুমকিতে খাল খননের এলাইনমেন্ট পরিবর্তনের অভিযোগ, তদন্তের দাবি বাকেরগঞ্জের সংসদ সদস্যসহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিলয় পারভেজ নামের যুবক গ্রেপ্তার

বরিশাল সাংবাদিকতায় দলবদলের সার্কাস- আদর্শ ভাড়া, চামচামি স্থায়ী!

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বরিশাল সাংবাদিক অঙ্গনে এখন যেন মৌসুমি বাতাস না,মৌসুমি দলবদল বইছে!চামচামির শেষ নেই,শুরু হয়েছে নতুন সিজনের দলবদল প্রিমিয়ার লীগ। কাল পর্যন্ত যারা জামায়াতপন্থী, তার আগের মৌসুমে আওয়ামীপন্থী, আজ তারা হঠাৎ করে খাঁটি বিএনপি-মনস্ক! কী দারুণ রূপান্তর! গিরগিটি লজ্জা পায়, আয়নাও চিনতে চায় না!

সাংবাদিকতা এখন আর পেশা না,এটা যেন পজিশনিং বিজনেস। যে সরকার, সেই স্লোগান। যে ক্ষমতা, সেই প্রশংসা। আদর্শ? সেটা নাকি পুরনো ফ্যাশন!ফ্যাসিবাদ থেকে বিএনপি,সব আমলেই দালালী করে লাখ,কোটি ইনকাম করা যায়,কিন্তু সত্য লিখতে গেলে যে মেরুদণ্ড লাগে, সেটা বাজারে বিক্রি হয় না বলেই হয়তো আপনাদের ঝুলিতে নেই।

এখন সবাই ব্যস্ত ফটোসেশনে। মন্ত্রীর পাশে দাঁড়িয়ে একখানা ছবি, নেতার সাথে হাসিমুখে সেলফি,এই ছবিই হয়ে যায় ভবিষ্যতের টেন্ডার লাইসেন্স!সরকারি দপ্তরে দরজা খুলবে,টেন্ডার বাণিজ্য চলবে, দালাল বাণিজ্য জমবে, আর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ফান্ডে “অসহায়” সেজে অনুদান তুলবে,এই নাটকের মঞ্চায়ন তো বহুদিনের! চরিত্র বদলায়, কিন্তু স্ক্রিপ্ট একই থাকে। প্রেসক্লাবের বড় নেতা হোন, ব্যুরো চিফ হোন, সম্পাদক হোন,পদবী যত বড়ই হোক, চরিত্রের ওজন তো আর বাড়ে না! জনগণ এখন সব বোঝে। তারা জানে কার কলমে কালি, আর কার কলমে কমিশন।

আপনারা চলমান ধান্দাবাজির আমল চালিয়ে যান, সিজন বদলান, ব্যানার বদলান, ব্যাজ বদলান,কিন্তু মনে রাখবেন, কেউ কেউ আছে যারা আগেও যেমন ছিল,এখনও তেমন আছে।পদ নয়, সুবিধা নয়,সত্যটাই তাদের একমাত্র দল।

আর হ্যাঁ, ইতিহাস বড় নির্মম জিনিস। আজ যারা ফটোসেশনে ব্যস্ত, কাল তারাই হয়তো পুরনো ছবির ক্যাপশন পাল্টাতে ব্যস্ত থাকবে।চামচামির রাজনীতি ক্ষণস্থায়ী, চরিত্রের ইতিহাস দীর্ঘস্থায়ী।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host