1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ১২ নেতাকর্মী কারাগারে - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

বরিশালে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ১২ নেতাকর্মী কারাগারে

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা।

আদালতের বিচারক মো. ফারুক হোসেন তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক এলাকার বাসিন্দা ছাত্রদল নেতা নাবিদ হাসান শান্ত, মিজানুর রহমান কবিরাজ, মো. বাবুল হাওলাদার, চর হোগলা এলাকার সফিউল আজম শাহিন ফরাজী, এমদাদুল হক মিলন ও তার ভাই জহিরুল ইসলাম, সাইদুর রহমান, খান মো. সোহাগ, সফিকুল ইসলাম সবুজ হাওলাদার, রফিক মুন্সি, সুমন ব্যাপারী ও আব্দুল্লাহ হাওলাদার।

আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বলেন, রবিউল হত্যা মামলার ১২ জন আসামি উচ্চ আদালতের দেওয়া জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধে গত ১৭ নভেম্বর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে ছুরিকাঘাত করা হয়।

পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছাত্রদল নেতার বাবা কুয়েত প্রবাসী মিজানুর রহমান দুলাল হাওলাদার বাদী হয়ে বাবুগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host