1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করায় ১২ নারীকে সম্মননা প্রদান - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

বরিশালে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করায় ১২ নারীকে সম্মননা প্রদান

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় বরিশালে ১২ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরির নবগ্রাম রোডের একটি বেসরকারি সংস্থার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের হেনারা বেগম ও লাইজু বেগম, চরবাড়িয়া ইউনিয়নের ফরিদা ইয়াসমিন ও খাদিজা বেগম, চরকাউয়া ইউনিয়নের বেনজীর হাবিব ও নাজমুন নাহার, চাঁদপুরা ইউনিয়নের জোৎস্না আক্তার ও শাহিদা সুলতানা, রায়পাশা ইউনিয়নের তাসলিমা ও মাহিনুর বেগম এবং চরমোনাই ইউনিয়নের মরিয়ম আক্তার ও সুভ্রা রানী।

আয়োজক সংস্থার শুভংকর চক্রবর্তী বলেন,২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আমরা ১৬ দিন ব্যাপি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করেছি। এ বছর বৈশ্বিকভাবে ঘোষিত বিষয়বস্তু হলো- নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসাত বন্ধ করুন। ১৬ দিন ব্যাপি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন শেষে আজ আমরা আমাদের অঙ্গীকারের কথা তুলে ধরছি, সেইসাথে নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ১২ নারীকে সম্মননা ক্রেস্ট ও সনদ দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host