1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে পূর্ব শত্রুতার জেরে বিপ্লব নামে এক ব্যক্তি কুপিয়ে জখম, স্ত্রীকে পিটিয়ে আহত হাসপাতালে ভর্তি - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ।

বরিশালে পূর্ব শত্রুতার জেরে বিপ্লব নামে এক ব্যক্তি কুপিয়ে জখম, স্ত্রীকে পিটিয়ে আহত হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::

বরিশাল নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে বিপ্লব নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ সময় তার স্ত্রীকেও মারধর করে আহত করা হয়। পরে দু’জনকেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার রাতে অভিযুক্ত শামিম দা হাতে নিয়ে তাদের বাসার আশপাশে ঘোরাফেরা করছিল। বিষয়টি জানতে চাওয়ায় শামিম, তার স্ত্রী, ছেলে-মেয়ে, বোনসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে শামিম দা দিয়ে কোপ মেরে বিপ্লবকে গুরুতর আহত করে।

এ ঘটনায় থেমে না থেকে অভিযুক্ত শামিমের ভাই ঢাকা থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। ফোনে বলা হয়, “তোরা বেশি বাড়াবাড়ি করলে তোদের মেরে ফেলবো।”
অভিযোগে আরও বলা হয়, পরে শামিমের ভাবি ও বোন এসে থানাপুলিশ তাদের কথায় চলে বলে ভয়ভীতি ও হুমকি দেয়। এতে ভুক্তভোগী পরিবার আরও আতঙ্কিত হয়ে পড়ে।
এদিকে ভুক্তভোগীর বোনের স্বামী ঘটনার বিষয়ে জানতে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

হামলার সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কহিনুর মেডিকেল নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে অভিযুক্তদের পক্ষ থেকে পুনরায় হুমকি দেওয়া হয় বলেও ভুক্তভোগীরা দাবি করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host