1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে বিএনপির অফিস ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলায় আ’লীগ নেতা লিপ্টন গ্রেপ্তার - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

বরিশালে বিএনপির অফিস ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলায় আ’লীগ নেতা লিপ্টন গ্রেপ্তার

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে বিধবা ও তার পরিবারকে হত্যা চেষ্টার মামলায় আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান লিপ্টনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

(৩ জানুয়ারি) শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিএম কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আসামি লিপটন বরিশাল সদর রোড অনামিলেন বিএনপির অফিস ভাঙচুর এবং নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় এজাহারভুক্ত৪৫ নম্বর আসামি রয়েছে। লিপটন বিএম কলেজ রোড শেরে বাংলা স্কুল সংলগ্ন ধানসিড়ি লেন মৃত আজিজুর রহমানের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, বিএম কলেজ রোড কালমেগা লজের ভিতরে বিধবা শামীমা আক্তার ও তার পরিবারের সাথে মোস্তাফিজুর রহমান লিপটনের ভগ্নিপতি মনিরুজ্জামানের সাথে বাড়ির সীমানা দেয়াকে কেন্দ্র করে বিরোধ হয়, মনিরুজ্জামান এর ছাদ থেকে অদৃশ্যভাবে দুটি ইট পড়লে হট্টগোল শুরু হয়। আর এটাকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান লিপ্টন এবং লিপ্টনের ভগ্নিপতি মনিরুজ্জামান, তাদের সহযোগী বাপ্পি, জাকিরসহ পাঁচ ছয় জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে বিধবা শামীমাকে অমানুষিকভাবে নির্যাতন করে। এ সময় শামিমার ছেলে শাকুর বাঁচাতে আসলে তাকে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন।

শামীমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ওই এজাহারভুক্ত মামলার তদন্ত কর্মকর্তা মুহিদ হোসেন ২ নং আসামী মোস্তাফিজুর রহমান লিপ্টন কে গ্রেপ্তার করেন।

অভিযোগ রয়েছে, লিপটন একজন ভূমিদস্য ও ভয়ংকর সন্ত্রাসী এবং আওয়ামী লীগ নেতা। ফ্যাসিস্ট সরকারের আমলে লিপটনের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যায়।

লিপ্টনের গ্রেফতারের সংবাদে জনগণের মাঝে স্বস্তি ফিরে আসে।

কোতয়ালি মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মুহিদ হোসেন জানান, বিধবা ও তার পরিবারকে হামলার ঘটনায় মামলার দুই নং আসামী মোস্তাফিজুর রহমান লিপটনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host