1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে ব্যবসায়ীর পকেট থেকে ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট: সিসিটিভিতে ধরা খেলেন মাদক ব্যবসায়ী হেমায়েত - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

বরিশালে ব্যবসায়ীর পকেট থেকে ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট: সিসিটিভিতে ধরা খেলেন মাদক ব্যবসায়ী হেমায়েত

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

মো: সাইফুল ইসলামঃ

​বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে এক ব্যবসায়ীকে মোটরসাইকেলে লিফট দেওয়ার নাম করে কৌশলে নগদ অর্থসহ মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজের সহায়তায় অভিযুক্ত হেমায়েতকে শনাক্ত করা হয়েছে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট বালুর ব্যবসায়ী জসিম হাওলাদার বাবু ও হেমায়েত একই বাড়িতে দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। হেমায়েতের বিশেষ অনুরোধে ব্যবসায়ী বাবু তার মোটরসাইকেলের পেছনে বসেন। পথে চলন্ত অবস্থায় কৌশলে বাবুর পকেট থেকে মানিব্যাগটি হাতিয়ে নেন হেমায়েত।

​জানা গেছে, ওই মানিব্যাগে নগদ ৩৫ হাজার টাকা ছিল। টাকাগুলো হাতিয়ে নেওয়ার পর প্রমাণের চিহ্ন মুছে ফেলতে মানিব্যাগটি মুন্সিবাড়ি পোলের পাশের একটি চায়ের দোকানের কাছে ফেলে দিয়ে পালিয়ে যান অভিযুক্ত হেমায়েত, ভিডিও ফুটেজে শনাক্ত।
​চুরির বিষয়টি টের পাওয়ার পর জসিম হাওলাদার বাবু তাকে জিজ্ঞাসাবাদ করলে হেমায়েত প্রথমে তা অস্বীকার করেন। পরবর্তীতে স্থানীয় সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করা হলে সেখানে চুরির দৃশ্য ও মানিব্যাগ ফেলে দেওয়ার দৃশ্য পরিষ্কার দেখা যায়।

ভিডিও প্রমাণ সামনে আসার পর হেমায়েত চুরির কথা স্বীকার করতে বাধ্য হন।
​এলাকায় আতঙ্কের নাম হেমায়েত,গোপন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হেমায়েত দীর্ঘদিন ধরে ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত।

তার বিরুদ্ধে মাদক সিন্ডিকেট পরিচালনা ও চুরিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। মাদকের টাকা জোগাড় করতেই তিনি এমন দুর্ধর্ষ চুরির পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন এলাকাবাসী।
​এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত এই মাদক কারবারিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host