1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

বরিশালে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে টিভিএস কোম্পানীর রাইডার ১২৫ মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর ৬ নং ওয়ার্ডস্থ গগন গলি এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

এই ঘটনায় মোটরসাইকেলের মালিক কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মোটরসাইকেলের মালিক রিয়াদ জানান, তিনি পেশায় একজন ব্যবসায়ী। তিনি পূর্বে সাতক্ষীরা সদরের মুনজিতপুরের মোঃ ইহসানুর রহমানের ছেলে সাকিব মাহমুদের (২৪) সাথে একই স্থানে চাকুরী করতেন। সেই সুবাধে সাকিবের সাথে রিয়াদের পরিচয় হয় এবং ভালো সম্পর্ক গড়ে ওঠে। পরে সে চাকুরী ছেড়ে চলে যায় এবং রিয়াদ ব্যবসা শুরু করেন। এরপরে সে মাঝে মধ্যে বরিশালে এসে রিয়াদের সাথে যোগাযোগ করতো। এরই ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ৭ টার দিকে সাকিব মিষ্টি নিয়ে রিয়াদের বাসায় এসে জানায় সে ওয়ালটন কোম্পানীর খুলনা ও বরিশালের মনিটর হিসাবে পদন্নতি পেয়েছে। এ সময় তাদের মধ্যে কথাবার্তা হয়। কথা বর্তার একপর্যায়ে তারা চা খাওয়ার নিচে যান। রাত ৮ টার দিকে সাকিব রিয়াদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি নিয়ে চালানোর জন্য গেলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সে ফিরে আসেনি। তার ব্যবহৃত টিভিএস কোম্পানীর রাইডার ১২৫ সিসি কালো রংয়ের মটরসাইকেলটির মূল্য ১ লক্ষ্য ৭০ হাজার টাকা। পরে অনেক খোঁজাখুঁজি করে তার মটরসাইকেলের কোন সন্ধান পাওয়া যায়নি। রিয়াদ চলতি বছরের ১৭ নভেম্বর মোটরসাইকেল ক্রয় করেন এবং গাড়ীর কাগজপত্র গাড়ীর মধ্যে রয়েছে বলে জানান।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মোটরসাইকেল চুরির একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host