1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ঢাকা প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীতে জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

আজ শুক্রবার বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে তিনি শিশু-কিশোদের সঙ্গে কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী জুমার নামাজ আদায় করে বের হওয়ার সময় শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে।’

তিনি আরও জানান, মসজিদে নারীদের জন্য নির্ধারিত আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানও নামাজ আদায় করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে শিশুরা হাসি-খুশিতে মেতে ওঠে। এসময় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে আনন্দঘন পরিবেশে আলাপচারিতায় কিছু সময় কাটান।

আলাপচারিতায় এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলে, ‘আঙ্কেল, আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।’

প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, তাই!

অপর পাশ থেকে আরেক শিশু বলে ওঠে, ‘আঙ্কেল, আমি সবগুলো রোজা রেখেছি।’

প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘ভেরি গুড।’

পরে মসজিদ থেকে ডা. জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের ‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় জানান। প্রধানমন্ত্রী তাদের দিকে হাত নেড়ে গাড়ির দিকে এগিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host