1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কাউখালীতে আনন্দ মিছিল ও ব্যাপক প্রস্তুতি - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কাউখালীতে আনন্দ মিছিল ও ব্যাপক প্রস্তুতি

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭৮ বার পড়া হয়েছে

কাউখালী প্রতিনিধি :: ক্ষণ গননার দিন শেষ মাত্র ১দিন বাকী থাকতেই পিরোজপুরের কাউখালী বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, প্রচার প্রচারণা, জনসমাগম, লিফলেট বিতরণসহ ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার উদ্দেশ্যে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসন থেকে ১০ সহস্রাধিক নেতা-কর্মী ৩টি ৩তলা বিশিষ্ট লঞ্চযোগে রওয়ানা দিবেন। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল বের করা হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ আহম্মেদ সোহেল মনজুর সুমন জানান, তারেক রহমানকে অভ্যর্থনার জন্য সবোর্চ্চ পর্যায়ের নেত-কর্মীদের সাথে নিয়ে ঢাকায় সভাস্থলে উপস্থিত থাকবো আশা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host