1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
এমপির বহরে থাকা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর! - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

এমপির বহরে থাকা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর!

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

(মহেশখালী) প্রতিনিধিঃ

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহর থাকা ৩ নম্বর গাড়ির চাপায় মো. খালেদ বিন ওয়ালিদ নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।

২২ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৪টায় চকরিয়া উপজেলার বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নিহত-খালেদ বিন ওয়ালিদ (৭) বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলামের ছেলে। নিহত খালেদ স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ির পেছনে থাকা ৩ নম্বর গাড়ির ধাক্কায় শিশুটি নিহত হন।

গাড়িবহরে থাকা তারেক রহমান বলেন, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচন পরবর্তী তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফরে যান। সেখান থেকে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে শিশুটি গাড়ির বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা লেগে আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, এ সময় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। শিশুকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

মহেশখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, এমপি আলমগীর ফরিদ এর কুতুবদিয়া থেকে আসার পথ সড়কে গাড়ির বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশু নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host